নতুন অবতারে ভারতীয় ‘এ’ দলে ঋষভ; ঘরোয়া ক্রিকেটে প্রমানের পরও ব্রাত্য শামি, সরফরাজ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
আবার জাতীয় দলে ফেরার দরজা খুলে গেল ঋষভ পন্থের সামনে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরতে,ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পেয়ে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে একেবারে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।এমনিতেই তিনি চোট না পেলে ভারতীয় দলে অটোমেটিক চয়েজ।তবে চোট থেকে ফিরেই এত তাড়াতাড়ি জাতীয় দলের দরজা খুলবে হয়তো ভাবেননি।
পাশাপাশি নিজেদের প্রমানের সুয়োগ পাচ্ছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে যোগ্যতার প্রমান দিয়েও দলো জায়গা পাননি মহম্মদ শামি ও সরফরাজ। সরফরাজ তো ফিটনেস ইস্যুতেও দারুন উন্নতি করেছেন।তবে স্পষ্ট হয়ে গেল,দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেওয়া হবে না তাঁদের।
আরও পড়ুন








