হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, সাফল্য পোলবা থানার
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলী: আবারও জেলা পুলিশের সাফল্য। হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ২৭টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়ে পোলবা থানার পুলিশ গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়ে নিল। সোমবার হুগলী গ্রামীণ জেলা পুলিশ ও পোলবা থানার যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল হ্যান্ডসেট প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন হুগলী জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি (ডিএনটি) প্রিয়ব্রত বক্সি, ধনিয়াখালি থানার সিআই রামগোপাল পাল, পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা-সহ প্রমুখ। প্রসঙ্গত ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, “অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সাধারণ মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্রও ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সমানভাবে দায়বদ্ধ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সঠিক তদন্ত করে মোবাইল ফোনগুলিকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা বলেন, হারিয়ে যাওয়া ২৭টা মোবাইল ফিরিয়ে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। সাধারণ মানুষ যাতে পুলিশের প্রতি আস্থা রাখেন, সেই চেষ্টা আমরা সবসময় করে যাব।








