ইরানী মুদ্রার রেকর্ড পতন, জনতার ক্ষোভে উত্তাল তেহরানের রাজপথ

কিছু এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। চাপের মুখে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করেছেন এবং তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মাতিকে।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বীকার করেছেন যে মানুষের জীবনযাত্রার মান নিয়ে তিনি উদ্বিগ্ন এবং সমস্যার সমাধানে অর্থনৈতিক সংস্কার এবং বিক্ষোভকারীদের সাথে আলোচনার কথা বলেছেন ।
বছরের পর বছর ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর পুনরায় আরোপিত নিষেধাজ্ঞাগুলো ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এছাড়া, সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধের কারণে নতুন করে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনা অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।








