কালিয়াচকে ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে প্রতিবাদ মিছিল
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
উত্তরপ্রদেশের কানপুরে নবী দিবস উপলক্ষে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার তোলাকে কেন্দ্র করে এফআইআর দায়েরের প্রতিবাদে মালদার কালিয়াচক থানার খিকিরবোনা গ্রামে সোমবার বিকেলে প্রতিবাদী মিছিল হয়। খিকিরবোনা বাঁধ থেকে শুরু হওয়া মিছিলটি খালতিপুর, জগদীশপুরসহ পার্শ্ববর্তী গ্রাম ঘুরে আসে।
মাদ্রাসা ছাত্রছাত্রী থেকে স্থানীয় মানুষজন সকলে এই ধিক্কার মিছিলে অংশ নেন। স্থানীয় শিক্ষক ইমাম হাফিজুর রহমান বলেন, “ভারত ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধান সবার সমান অধিকার দেয়। বিশ্বনবী আমাদের মিলেমিশে থাকতে শিখিয়েছেন। ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে মামলা হওয়া অবাক করার মতো।”
আরও পড়ুন








