সাহিত্য সম্রাটকে ‘বঙ্কিমদা’ বলায় চুঁচুড়ায় তীব্র ক্ষোভ প্রতিবাদ মিছিল
আব্দুল গফফার, নতুন পয়গাম, হুগলিঃ
সাহিত্য সম্রাট কে প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করায় সারা রাজ্যে তার প্রতিবাদের ঝড় উঠেছে। এবার সেই ঝড়ে সামিল হল চুঁচুড়া শহর। ভোট যতই ঘনিয়ে আসছে, ততই বাঙালির মন জয় করতে নানা পদক্ষেপ নিচ্ছে বিজেপি। তবে সেই চেষ্টা মাঝে মধ্যেই প্রতিবাদ ও বিতর্কের ঝড় তুলছে। ঠিক তেমনই গতকাল বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদে অনুষ্ঠিত বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে মন্তব্য করলে তাকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছে সারা বাংলা সাহিত্য সংস্কৃত এবং শিক্ষানুরাগী মানুষ। সামাজিক মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে গত রাত থেকেই। সেই ক্ষোভ রাস্তায় নেমে আসে চুঁচুড়ায়।
চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি প্রতিবাদ মিছিল বের হয় এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন চুঁচুড়ার পুরনো লঞ্চঘাট থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ঐতিহাসিক বন্দেমাতরম ভবনের সামনে।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পারিষদ সদস্য জয়দেব অধিকারী, পৌরসদস্য ঝন্টু বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মহাপুরুষদের প্রতি অসম্মান বলে অভিযোগকরা।এজন্য প্রতিবাদ জানায় তৃণমূল।








