‘জীবনব্যাপী সম্মাননা-২০২৫’ পেলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুর রহিম গাজী
মিরাজুল ইসলাম
নতুন পয়গাম, কলকাতা, ২ নভেম্বর ২০২৫: রবিবার বিকেল ৫:৩০টায় ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জীবনব্যাপী সম্মাননা ২০২৫’ ও ‘দীনেশচন্দ্র সেন আলোচনা সভা ২০২৫’। অনুষ্ঠানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রহিম গাজীসহ চার বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হয় জীবনব্যাপী সম্মাননা। প্রধান অতিথি ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক বিশ্বনাথ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মানবেন্দ্র নাথ সাহা ও ড. অমলকান্তি রায়। সভাপতিত্ব করেন ড. অরূপ মিত্র এবং অনুষ্ঠান পরিচালনা করেন দেবকন্যা সেন। আলোচনায় অধ্যাপক সাহা দীনেশচন্দ্র সেন ও রবীন্দ্রনাথের গভীর বন্ধুত্ব, সাহিত্যিক বিনিময় ও “বঙ্গভাষা ও সাহিত্য” গ্রন্থের গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক গাজী এই সম্মাননা পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। তারপরে বিস্তারিত আলোচনা করেন ফোকলোর ও আধুনিক সাহিত্য বিষয়ে। আজকের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষিতে মানুষের অবস্থান নিয়ে আলোচনা করেন। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে হবে। তারজন্য আমাদের সকলকে এগিয়ে আসার আহ্বান করেন। তিনি বলেন, ময়মনসিংহ গীতিকা সংগ্রহে দীনেশচন্দ্র সেনের অবদান বাংলা সাহিত্যকে চিরঋণী করেছে। অনুষ্ঠানটি ছিল গাম্ভীর্যপূর্ণ ও স্মরণীয়।








