গাজাবাসীর প্রতি পোপের সংহতি প্রকাশ
নতুন পয়গাম,
ভ্যাটিকান, ১৭ সেপ্টেম্বর: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইল কর্তৃক তাদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানালেন নতুন পোপ লিও। বুধবার তিনি বলেন, ‘আমি নির্যাতিত গাজাবাসীর সঙ্গে আমার গভীর সংহতি প্রকাশ করছি, যারা আগ্রাসন, উচ্ছেদ ও প্রাণহানির ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে সেখানে বসবাস করছে, প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে আছে এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছে।’
দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকাকে পুরোপুরু দখল করে নেওয়ার লক্ষ্যে সামরিক অভিযান ও স্থলপথে আক্রমণ তীব্র করেছে। লাখ লাখ বাসিন্দাকে উচ্ছেদ করতে অবৈধ ও অমানবিক কৌশল ব্যবহার করা হচ্ছে। পোপ বলেন, ‘আমি যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার জন্য পুনরায় আবেদন করছি। সকলকে আমার আন্তরিক প্রার্থনায় যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে শিগগিরই শান্তি ও ন্যায়বিচারের নতুন সূর্য উদিত হয়।’








