‘বেলা চাও’ গান, গিটার বাজানোয় পারদর্শী পেতাল গেহলট — এবার রাষ্ট্রপুঞ্জে শেহবাজকে তুলোধনা
নতুন পয়গাম, নয়া দিল্লী
খোলা গলায় যখন গান ধরেন কিংবা গিটারের তারে আঙুল ছোঁয়ান, তখন কে বলবে এই তরুণ কূটনীতিকের ভেতরে এত দৃঢ়তা আর আগুন রয়েছে! সেই পেতাল গেহলটই রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে স্পষ্ট ও কড়া জবাব দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর পুরোনো কয়েকটি গানের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পড়াশোনা
- দিল্লিতে জন্ম।
- মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক।
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন থেকে স্নাতকোত্তর।
- মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেরের মিডলবুরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ভাষা ব্যাখ্যা ও অনুবাদে মাস্টার্স।
কর্মজীবন
- ২০২৩ সাল থেকে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
- এর আগে (২০২০–২০২৩) বিদেশ মন্ত্রকের ইউরোপিয়ান ওয়েস্ট ডিভিশন-এ আন্ডার সেক্রেটারি ছিলেন।
- ফ্রান্সের প্যারিস ও যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতেও পোস্টিং ছিল তাঁর।
শখ ও গানের জগৎ
কূটনীতির বাইরে গানের জগতেই খুঁজে পান প্রাণ।
- সাবলীলভাবে গিটার বাজান।
- সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের পরিবেশনা।
- জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বেলা চাও’, ‘লস্ট অন ইউ’ ও ‘কবীরা’।
শেহবাজ শরিফকে কড়া জবাব দেওয়ার পর সেই ভিডিওগুলো আবার ভাইরাল হয়ে উঠেছে।
পাকিস্তানকে জবাব
রাষ্ট্রপুঞ্জে শেহবাজ শরিফ কাশ্মীর ইস্যু ও সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে আক্রমণ করেছিলেন। সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার চেষ্টাও করেন তিনি।
- জবাবে পেতাল ওসামা বিন লাদেনের পাকিস্তানে লুকিয়ে থাকার ঘটনা টেনে আনেন।
- উল্লেখ করেন ‘অপারেশন সিঁদুর’, আর বলেন:
“ধ্বংস হয়ে যাওয়া রানওয়ে আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার যদি জয়ের চিহ্ন হয়, তাহলে পাকিস্তান সেই জয় উপভোগ করতেই পারে।”
আরও পড়ুন








