শিক্ষাক্ষেত্রে নতুন দিশা পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ
নতুন পয়গাম, হুগলী:
হুগলি জেলার পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠে শিশু দিবস ও বাৎসরিক অনুষ্ঠান পালিত হলো উৎসবের আবহে। জেলার প্রথম CBSE-অনুমোদিত এই ইংরেজি মাধ্যম বিদ্যালয় এ বছর তাদের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ১৪ নভেম্বর দিনভর নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও ইন্দিরা ট্রাস্টের চেয়ারম্যান শান্তিময় দে, স্কুল ম্যানেজিং কমিটির ম্যানেজার সমীর মুখার্জি এবং অফিসিয়েটিং প্রিন্সিপাল সোমা দেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক করবি মান্না, হরিপাল থানার ওসি অরূপ মণ্ডল, সিঙ্গুর মহামায়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী পাল এবং সাংবাদিক নৌসাদ আলি মল্লিকসহ আরও অনেকে।
ছাত্রছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সংগীত, আবৃত্তি, বাংলা ও ইংরেজি নাটক, কীবোর্ড ও গিটার বাজনা, ক্যাসিও প্লেয়িং, ক্যারাটে ও যোগাসহ নানা সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের উৎসাহ, শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা এবং অতিথিদের উপস্থিতি মিলিয়ে পুরো দিনটি ছিল আনন্দমুখর।
এদিকে, শিক্ষায় আধুনিকতা ও সুবিধা-পরিকাঠামোর দিক দিয়ে পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ ইতিমধ্যেই এলাকায় একটি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছে। বিদ্যালয়ে রয়েছে সুলভ ফি, স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াশোনা, পরিবেশবান্ধব ক্যাম্পাস, সমৃদ্ধ লাইব্রেরি, প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা, স্কুল-পরবর্তী কোচিং, CCTV ও WiFi-সহ নিরাপত্তা ব্যবস্থা, নিজস্ব স্কুল অ্যাপ এবং অনলাইন পেমেন্ট সুবিধা।
পাশাপাশি রয়েছে আর্চারি-সহ অ্যাডভেঞ্চার স্পোর্টস, যোগ ও মেডিটেশন, সেল্ফ ডিফেন্স, ক্যারাটে, তায়কোন্ডোসহ বিভিন্ন মার্শাল আর্ট প্রশিক্ষণ। এছাড়া বড় খেলার মাঠ, ক্যান্টিন এবং GPS-সমৃদ্ধ স্কুল বাস পরিষেবাও রয়েছে।
বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, এসব সুবিধা ও আধুনিক শিক্ষণ-পদ্ধতি ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে PISV এখন এলাকার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাচ্ছে।









