দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ওয়ান ডে সিরিজও পাকিস্তানের
টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজও পকেটে পুরলো পাকিস্তান।
এদিন ফয়সালাবাদে সিরিজ ফয়সালাকারী ম্যাচে দক্ষিন আফ্রিকাকে প্রায় ২৫ ওভার হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে,সিরিজও জেতে।
সিরিজের ৩য় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারানোর মূল কারিগর পাক স্পিনার আবরার আহমেদ।
তিনি একাই ৪ টি উইকেট সংগ্রহ করে সিরিজ জয় নিশ্চিত করেন। বোলাদের পাশাপাশি ব্যাটিংয়ে সাইম আইয়ুব, রিজওয়ান এবং সালমান আগারাও পুরোপুরি ফর্মে ছিলেন। বাবরকেও আজ অনেক সাবলীল মনে হচ্ছিলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিন নম্বর রান নিতে গিয়ে,রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন । তবে যাইহোক, টেস্ট সিরিজ ড্র করার পর টি-২০ এবং ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান।অধিনায়কত্ব নিয়েই দারুন যাত্রা শাহীন আফ্রিদির।
আপাতত ঘরের মাঠে ১১ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ জেতার আশায় মেন ইন গ্রীন।
আরও পড়ুন








