জাতীয় দল নয়, সমন এল সুপ্রিম কোর্টের; জেরবার শামি
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
কথায় বলে- প্রতিটি সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।
এটা যেমন সত্য,তেমনি নারী বেঁকে বসলে জীবন কিভাবে ছিন্নভিন্ন হয়;তা বোধহয় শামির চেয়ে ভালো কেউ জানেন না!
সম্প্রতি ভরনপোষণের অর্থ বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তাঁর বক্তব্য, মাসিক যে অর্থ তিনি তারকা পেসারের থেকে পান তা যথেষ্ট নয়। উল্লেখ্য, হাসিন ও মেয়ের ভরণপোষণের জন্য মাসে যথাক্রমে দেড় ও আড়াই লক্ষ টাকা (মোট ৪ লক্ষ) দেন তারকা পেসার। সেই অঙ্ক বৃদ্ধির জন্য আবেদন করেছিল শামির প্রাক্তন স্ত্রী। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘মাসে চার লক্ষ টাকা কি যথেষ্ট নয়?’
তার পরে অবশ্য হাসিনের অভিযোগ নিয়ে মহম্মদ শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তারপরই মামলার চূড়ান্ত শুনানি হবে।
৪ লক্ষ টাকা মাসে ইনকাম করা যেখানে অধিকাংশ ভারতবাসীর স্বপ্ন, সেখানে সেই টাকাতেও পোষাচ্ছে না হাসিন জাহানের।সত্যি মানুষের চাহিদা কোথায় পৌঁছতে পারে!
আরও পড়ুন








