পাক-মার্কিন নতুন অস্ত্র চুক্তি
নতুন পয়গাম, ওয়াশিংটন:
ট্রাম্পের দিক থেকে একের পর এক ঝটকা খেয়ে ভারত এবার আমেরিকা থেকে মুখ ফিরিয়ে চীন-রাশিয়া বলয়ের দিকে এগোচ্ছে। এই প্রেক্ষিতে ভারতকে কোনভাবেই জব্দ করতে না পেরে পাকিস্তানের দিকে ঢলছেন ট্রাম্প। পাকিস্তানকে এয়ার-টু-এয়ার মিসাইল দিয়ে সাহায্য করবে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এআইএম-১২০ অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল পাবে।
তবে কতগুলো মিসাইল পাকিস্তানকে দেওয়া হবে তা খোলসা করেনি ট্রাম্পের দেশ। উল্লেখ্য, পাকিস্তান ছাড়াও ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই মিসাইল সংক্রান্ত চুক্তি করেছে। এই প্রোগ্রামে পাকিস্তানের অন্তর্ভুক্তির ফলে পাক বিমান বাহিনীর এফ-১৬ আরও উন্নত হবে। ২০১৯ সালে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ নামানোর সময় এফ-১৬ ব্যবহার করেছিল পাকিস্তান।
চলতি বছর পহেলগাম হামলার পর গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ন্যক্কারজনক ভূমিকা তা তুলে ধরতে প্রতিনিধি পাঠিয়েছিল ভারত। সেই প্রতিনিধি দলের সাথে দেখা করেননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিংবা শীর্ষ কোন মার্কিন আধিকারিক। এই পরিস্থিতিতেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেন ট্রাম্প।








