নাভালনি’কে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রীর
নতুন পয়গাম,
মস্কো, ১৭ সেপ্টেম্বর: রাশিয়ার বিরোধী দলনেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী ইউলিয়া। তার দাবি, ল্যাব টেস্টে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। বুধবার এক্স-হ্যান্ডলে ইউলিয়া অভিযোগ করেন, তার স্বামীকে জোর করে বিষপান করিয়ে হত্যা করা হয়েছিল।
৪৭ বছর বয়সী বিরোধী দলনেতা নাভালনি ১৯ বছরের কারাদণ্ড ভোগের সময় আচমকা যারা যান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। তাঁর বিধবা স্ত্রী ইউলিয়া এদিন বলেন, শেষকৃত্যের আগে তাঁর স্বামী নাভালনির ‘জৈবিক নমুনা সংগ্রহ করে তা নিরাপদে বিদেশে পাঠানো হয়েছিল।’ সেগুলো দুটি দেশের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।
টেস্টের পর জানা যায়, নাভালনিকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। তবে এই চাঞ্চল্যকর অভিযোগ বিষয়ে মস্কো থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রুশ কর্তৃপক্ষ এর আগে বলেছিল, আলেক্সি নাভালনি এক দুর্গম কলোনি দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মারা যান। তদন্তকারীরা বলেন, তিনি বিভিন্ন জড়িবুটি রোগের সংমিশ্রণে মারা গেছেন।








