ভোট রক্ষা শিবির পরিদর্শনে সাংসদ খলিলুর রহমান
মোফাক হোসেন, নতুন পয়গাম, ধুলিয়ান:
বিভিন্ন এলাকা চোষে বেড়াচ্ছেন জঙ্গিপুরের দু-দুবারের সাংসদ খলিলুর রহমান। মাঝে মাঝে তিনি নিজ দলের নেতাকর্মীদের কাছেই কটুক্তি শুনতে থাকেন। কিন্তু কোন কিছুই পাত্তা না দিয়ে নিজ কাজে অটল থাকতে ভালোবাসেন। তার জন্যই জঙ্গিপুরের সকল শ্রেণীর মানুষের কাছেই হয়ে উঠেছেন অগ্রগামী। আজ সকাল সকাল সাধারণ মানুষের কথা ভেবে , এস আই আর ফর্ম পূরণের পরিষেবা থেকে শুরু করে তাদের উৎসাহ ও সাহস যোগানো যাদের কাজ তারা ঠিকভাবে করছেন কিনা তাই ছুটে চললেন শমশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পৌরসভার ১১,১২,১৪ ও ২১ নাম্বার ওয়ার্ডের ভোট রক্ষা শিবির পরিদর্শনে। শিবিরে প্রত্যেকটি ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে কাউন্সিলর এর সাথেই বেশ আগ্রহের সহিত আলাপ-আলোচনা সেরে নিলেন। ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম( অপু) উপস্থিতি ও সাধারণ মানুষের জন্য তৎপরতা ছিল নজর কাড়ার মত। তিনি যে ভোট রক্ষা শিবির ছাড়াও মানুষকে ভালো পরিষেবা দান করেন সেটা বুঝতে বাকি ছিল না।উপস্থিত ছিলেন শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ ধুলিয়ান টাওয়ন নেতৃত্ব।








