মৈত্রীদূত’ শারদসংখ্যা প্রকাশ
নতুন পয়গাম, কল্যাণী, ১৪ সেপ্টেম্বর:
রবিবার কল্যাণী ঋত্বিক সদন সেমিনার হলে প্রকাশিত হল কুশল মৈত্র সম্পাদিত ‘মৈত্রীদূত’ পত্রিকার শারদ সংখ্যা-১৪৩২। পত্রিকার প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ কবি-গল্পকার সুখেন্দু বিকাশ মৈত্রকে স্মরণ করে এবারের ‘মৈত্রীদূত’ মুদ্রিত ২৩তম শারদ সংখ্যাটি। এদিন পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন নজরুল গবেষক বাঁধন সেনগুপ্ত, সভাপতি জালালউদ্দিন আহম্মেদ, কথাশিল্পী আনসারউদ্দিন, সাহিত্যিক দেবনারায়ণ মোদক, গল্পকার গৌর বৈরাগী, গল্পকার সুকুমার রুজ, ঝুনু মৈত্র, সহ-সভাপতি প্রবীর সান্যাল, প্রকাশক রণজয় মালাকার, সহ-সম্পাদক পপি মৈত্র, সঞ্জিত পাল, লেখক গৌতম সমাজদার প্রমুখ। শুভেন্দু মাইতি-র গান সকলকে মুগ্ধ করে। পপি মৈত্রের ‘অপেক্ষার রোদ্দুর’ কাব্যগ্রন্থও এদিন প্রকাশিত হয়। ২০০ জন লেখকের সৃজনে সেজে উঠেছে এবারের শারদ সংখ্যা। রয়েছে বহু নবীন-প্রবীণের কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, গল্প, অণুগল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনি, গ্রন্থ সমালোচনা, সাক্ষাতকার ও চিঠিপত্র। প্রচ্ছদে শিল্পী দেবার্ঘ সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস রায়।








