চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৯ আগস্ট:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিন নয়াদিল্লি সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবেন এই বৈঠক করেন ওয়াই ইয়ে। ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই বৈঠক বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে আমার সাক্ষাতের পর থেকে ভারত-চিন সম্পর্ক একে অপরের স্বার্থ এবং সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার দ্বারা পরিচালিত হয়ে স্থির অগ্রগতি অর্জন করেছে। আমি এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে তিয়ানজিনে পরবর্তী দ্বিপাক্ষিক বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
এশিয়ার দুই নিকটতম প্রতিবেশি দেশ ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল, গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক ক্ষেত্রের পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেই উভয় দেশের বিশ্বাস। উল্লেখ্য, ট্রাম্পের শুল্ক-যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই ইঙ্গ-মার্কিন সম্পর্কে চিড় ধরেছে। সেই ফাটল মেরামতের লক্ষ্যেই মূলত ভারত-চীন কাছাকাছি আসার সদিচ্ছা দেখাচ্ছে।








