ট্রাম্পকে এখনও ‘ফ্যাসিস্ট’ মনে করেন মামদানি
নতুন পয়গাম, ওয়াশিংটন:
দু-দিন আগে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেও এখনো ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলেই মনে করেন নিউইয়র্ক শহরের নতুন মেয়র মেয়র জোহরান মামদানি। রবিবার মামদানি জানান, ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হওয়া সত্ত্বেও তিনি এখনো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট একজন ‘ফ্যাসিস্ট’ নেতা। আগে যেমন বলেছি, আজও একই কথা বলছি।’
শুক্রবার ২১ নভেম্বর ট্রাম্পের সঙ্গে এই বৈঠক হয়। দীর্ঘ কয়েক মাসের পারস্পরিক নিন্দা, কটাক্ষ এড়িয়ে তারা নিউইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালেই সাংবাদিকরা মামদানিকে প্রশ্ন করেন, আপনি কি এখনও প্রেসিডেন্ট ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? জবাব দেওয়ার আগে ট্রাম্পই মামদানির পিঠ চাপড়ে বলেন, হ্যাঁ ঠিক আছে, আপনি বলতেই পারেন, এটা বলা সহজ। আমার আপত্তি নেই।’
আমেরিকার সবচেয়ে বড় শহর নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা বন্ধ করা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়ার পরও ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে মামদানির ঐতিহাসিক জয়ের প্রশংসা করে বলেন, তিনি ‘দারুণ কাজ’ করতে পারবেন। আমরা তাকে সাহায্য করব, যাতে সবার স্বপ্ন পূরণ হয়। একটি শক্তিশালী ও নিরাপদ নিউইয়র্ক গড়ে তোলা আমাদের স্বপ্ন।’








