গণবিক্ষোভে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
নতুন পয়গাম, আন্টানারিভো:
জেন-জি তথা তরুণ প্রজন্মের বিক্ষোভে এবার দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। এক সপ্তাহ ধরে টানা বিক্ষোভ চলছিল দেশটিতে। রবিবার মাদাগাস্কারের রাজধানী আন্টানারিভো শহরে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সোচ্চার হলে তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ভারত মহাসাগরের তীরবর্তী মাদাগাস্কারেও সরকারের পতন হল। বিরোধী দলনেতা সিটেনি রান্দ্রিয়ানা সোলোনিয়াই বলেন, সেনাবাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি বেগতিক দেখে রবিবার ফরাসি সেনাবিমানে মাদাগাস্কার ছাড়েন ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
আরও পড়ুন








