শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভা বাঁকুড়ায়
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া:
তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাঁকুড়া সফরে আসেন। জেলার দুর্লভপুর শ্রমিক ভবনের কালীপুজো উদ্বোধন উপলক্ষে তিনি এই সফরে যোগ দেন।
জেলায় প্রবেশের সময় দুর্গাপুর ব্যারেজের কাছে তাঁকে সংবর্ধনা জানান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি প্রদীপ চক্রবর্তী। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বড়জোড়া ব্লক আইএনটিটিইউসি সভাপতি মহম্মদ ওয়েস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, যুবনেতা সুখেন সিং, মহিলা সভানেত্রী পম্পা ধীবর, তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী স্নেহা মুখোপাধ্যায় সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
সম্বর্ধনার পর শ্রমিক সংগঠনের সদস্যরা দুর্গাপুর ব্যারেজ থেকে দুর্লভপুর শ্রমিক ভবন পর্যন্ত এক বাইক র্যালি করেন।
আরও পড়ুন








