জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬
নতুন পয়গাম, অতসী মন্ডল, কোলকাতা: কোলকাতার সাংস্কৃতিক পরিমণ্ডলে ২২ ফেব্রুয়ারি, রবিবার এক বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল। রথীন্দ্র মঞ্চের প্রাঙ্গণে আয়োজিত হলো কলম শিল্পী ইন্টারন্যাশনাল লিটারারি অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের প্রথম বৃহৎ উৎসব– “কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬”। ঐতিহ্যবাহী জোড়াসাঁকোর আবহে সাহিত্য ও সংস্কৃতির এই মিলনোৎসব যেন এক নতুন অধ্যায়ের সূচনা করল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও চিকিৎসক দীপান্বিতা হাজারিকা, কাজল সুর, পার্থ সারথী মুখার্জী, আন্তর্জাতিক তবলা বাদক মল্লার ঘোষ এবং প্রাক্তন ডেপুটি কমিশনার গৌতম দাস। তাঁদের উপস্থিতি উৎসবের মর্যাদা বৃদ্ধি করে।
নৃত্য, সংগীত ও আবৃত্তির পরিবেশনায় মঞ্চ ছিল প্রাণবন্ত। বিশেষভাবে দর্শকদের মন কাড়ে শ্রীনিধি সামন্ত ও ঋতব্রত মহালের যুগলবন্দী। “ইন্ডিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের সম্মাননা জানানো হয়।সাহিত্যচর্চার ক্ষেত্রে দিনটি ছিল তাৎপর্যপূর্ণ। পূর্বাশা মিত্র ও ড. অর্ণব দত্তর যৌথ সম্পাদনায় প্রকাশিত কবিতা সংকলন “উত্তরায়ণ”–এর মোড়ক উন্মোচন এবং কুন্তল অধিকারী ও পূর্বাশা মিত্রর সম্পাদনায় জার্নাল কাব্যগ্রন্থ “মন বিকাশের দর্শন”–এর প্রকাশ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। “উত্তরায়ণ” প্রকাশিত হয়েছে ভোরের আলো প্রকাশনী থেকে।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর পূর্বাশা মিত্র। মুখ্য ভূমিকায় ছিলেন ড. মাহিতোষ গায়েন। সহযোগিতায় ছিলেন ড. অর্ণব দত্ত, সহদেব দোলুই, সান্ত্বনা তরফদার, অজয় ভট্টাচার্য্য এবং ভোরের আলো প্রকাশনীর প্রকাশক আহেদা খাতুন। শুভানুধ্যায়ী হিসেবে পাশে ছিলেন রাজদূত সামন্ত, রাজেশ মন্ডল, কেয়া চক্রবর্তী ও শুচীতা গাঙ্গুলী প্রমুখ।








