শেষ হল জামাআতের সদস্য সম্মেলন
নতুন পয়গাম, ফারাক্কা:
শেষ হল জামাআতে ইসলামী হিন্দের অল বেঙ্গল আরকান ইজতেমা বা রাজ্য সদস্য সম্মেলন। মুর্শিদাবাদের ফারাক্কায় তিনদিনের এই ঐতিহাসিক সম্মেলন শুরু হয় শুক্রবার সকাল থেকে সৈয়দ নুরুল হাসান কলেজ ময়দানে। শেষ হয় রবিবার দুপুরের পর। তারপর ফিরতে শুরু করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১২০০ রুকন বা সদস্য।
এই সম্মেলনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামাআত বা জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হোসায়েনি, নায়েবে আমীর প্রফেসর ড. সেলিম ইঞ্জিনিয়ার, কাইয়্যেমে জামাআত টি আরিফ আলি, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুর রফিক প্রমুখ। এছাড়াও ছিলেন রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান, দুই প্রাক্তন রাজ্য সভাপতি ডা. রইস উদ্দীন ও মোহাম্মদ নূরুদ্দিন শাহ, রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, বিভাগীয় রাজ্য সেক্রেটারি শাদাব মাসুম, এম তাহেরুল হক, এএফএম খালিদ, নাসিম আলী, আইনজীবী রফিকুল ইসলাম, আব্দুর রহিম, মোস্তাফিজুর রহমান, ওসমান গনি, মুহাম্মদ সুজাউদ্দীন, কলকাতা মেট্রোসিটির আমীর জুলফিকার আলি গাজী, রাজ্য মজলিসে শূরার সদস্য ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আনিসুর রহমান, সেখ আলিমুদ্দিন, মাওলানা আব্দুস সামাদ, রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলি প্রমুখ। ছিলেন রাজ্য মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, আব্দুল আযীয। সব জেলার সভাপতি বা জেলা নাযিমগণ। শাখা সংগঠন সলিডারিটি ইউথ মুভমেন্ট-এর রাজ্য সভাপতি আরিফুর রহমান, এসআইও-র রাজ্য সভাপতি ইমরান হোসেন, রাজ্য সেক্রেটারি আব্দুল ওয়াকিল। জিআইও-র রাজ্য সম্পাদক সুমাইয়া শেফা ইয়াসমিন। আইটা-র রাজ্য সভাপতি জুলফিকার আলি মোল্লা প্রমুখ।
নাযিমে ইজতেমার দায়িত্ব পালন করেন জেলা নাযিম মহম্মদ শামসুল আলম। এতবড় আয়োজনের দায়িত্বে ছিলেন মালদা ও মুর্শিদাবাদের জেলা নাযিম মহম্মদ শামসুল আলম ও সিরাজুল ইসলাম, দুই সহকারী জেলা নাযিম ওয়াসেফ আলি ও আব্দুল্লাহিল কাফি।








