আইওয়াইএফ-এর ক্যুইজ প্রতিযোগিতা
নতুন পয়গাম:
সুষ্ঠুভাবে সম্পন্ন হল ‘ইসলামিক ইয়ুথ ফেডারেশন’ পশ্চিমবঙ্গ জোনের ‘খিলাফাতে রাশিদাহ ক্যুইজ প্রতিযোগিতা-২০২৫’। রবিবার মোট ৭টি সেন্টারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও অধিক পরীক্ষার্থী এই পরীক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এবারের পরীক্ষায় মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্যুইজ ছিল একটা উপলক্ষ মাত্র, আসলে কর্তৃপক্ষ চেয়েছে, ছাত্র-যুবরা সিলেবাসের বাইরে বহুমুখী ও সৃজনশীল জ্ঞানচর্চার দিকে এগিয়ে আসুক। এটা হলে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ সম্ভব ও সহজতর হবে এবং সবার পরিশ্রম স্বার্থক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা অন্বেষণের পাশাপাশি জ্ঞানচর্চার এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন আইওয়াইএফ-এর কর্মকর্তারা।
আরও পড়ুন








