ইসরাইলি বন্দির বিবৃতি গাজায় সবকিছু বদলে দিল; ‘তোমরা স্বাধীন হয়েও বন্দি, আমি বন্দি হয়েও স্বাধীন’
নতুন পয়গাম, রামাল্লা:
গতকাল শনিবার মুক্তিপ্রাপ্ত ইসরাইলি বন্দি আলেকজান্ডার টারবানভ অধিকৃত ইসরাইল থেকে এক বিস্ময়কর বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, “তোমাদের দয়া চিরদিন আমার আত্মায় খোদাই হয়ে থাকবে…। আমি তোমাদের মধ্যে ৪৯৮ দিন কাটিয়েছি। তোমরা যে নির্যাতন ও আগ্রাসন সহ্য করছ, তার পরও আমি তোমাদের থেকে সত্যিকারের পৌরুষ, বিশুদ্ধ বীরত্ব, মানবতা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধার পাঠ শিখেছি। তোমরা স্বাধীন হয়েও বন্দি ছিলে, আর আমি বন্দি হয়েও স্বাধীন ছিলাম। তোমরা আমার জীবন রক্ষা করেছ…। যেমন একজন বাবা তার সন্তানদের প্রতি ভালোবাসা দেখায়, তোমরা আমার সম্মান, স্বাস্থ্য ও মর্যাদার যত্ন নিয়েছ। যদিও আমি তাদের হাতে বন্দি ছিলাম, যারা নিজেদের ভূমি ও ছিনিয়ে নেওয়া স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়ছে, দেশের স্বাধীনতার জন্য অকাতরে শহিদ হচ্ছে, আর আমার ইসরাইল দেশের সরকার এক অবরুদ্ধ জাতির বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। তবুও তোমরা আমাকে না ক্ষুধার্ত রেখেছ, না অপমান করেছ।
আমি তোমাদের চোখে পৌরুষের আসল অর্থ দেখেছি। তোমাদের মধ্যে থেকে আমি ত্যাগের মূল্য বুঝেছি। আমি দেখেছি তোমরা মৃত্যুর মুখেও হাসছ, হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিচ্ছ এক এমন শত্রুর সামনে দাঁড়িয়ে, যার হাতে ধ্বংসের মারাত্মক অস্ত্র, আর তোমাদের কাছে তোমাদের শীর্ণ দেহটুকু ছাড়া কিছুই নেই। চাইলেও আমি শব্দ খুঁজে পাই না, তোমাদের প্রকৃত মূল্য ও মর্যাদা প্রকাশ করতে, অথবা তোমাদের উচ্চ নৈতিক আদর্শের প্রতি আমার বিস্ময় ও শ্রদ্ধা প্রকাশ করতে।
তোমাদের ধর্ম কি সত্যিই তোমাদের শেখায় বন্দিদের সঙ্গে এমন মানবিক আচরণ করতে? কী মহান সেই ধর্ম বিশ্বাস, যা তোমাদের এমন উচ্চতায় নিয়ে যায়, যেখানে মানুষের বানানো সব মানবাধিকার আইন ভেঙে পড়ে, আর যুদ্ধের সব নিয়ম তোমাদের সামনে ম্লান হয়ে যায়। সবচেয়ে কঠিন মুহূর্তেও ন্যায় ও দয়া তোমাদের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ পায় — শুধু স্লোগান হিসেবে নয়, বরং তোমাদের বাস্তব আচরণে। তোমরা কখনো তোমাদের নীতির সঙ্গে আপস করোনি, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন।
আমার কথা বিশ্বাস করো, যদি আমি কখনো ফিরে আসি, তবে আমি তোমাদের মধ্যে একজন পরিশ্রমী ছাত্র হয়ে থাকব। কারণ, আমি তোমাদের কাছ থেকে সত্য শিখেছি। আমি শিখেছি, তোমরা শুধু “মাটির মালিক” নও, বরং নীতির ও ন্যায়ের মালিক।”
আমি তোমাদের মধ্যে ৪৯৮ দিন কাটিয়েছি। তোমরা যে নির্যাতন ও আগ্রাসন সহ্য করছ, তার পরও আমি তোমাদের থেকে সত্যিকারের পৌরুষ, বিশুদ্ধ বীরত্ব, মানবতা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধার পাঠ শিখেছি। তোমরা স্বাধীন হয়েও বন্দি ছিলে, আর আমি বন্দি হয়েও স্বাধীন ছিলাম। তোমরা আমার জীবন রক্ষা করেছ…। যেমন একজন বাবা তার সন্তানদের প্রতি ভালোবাসা দেখায়, তোমরা আমার সম্মান, স্বাস্থ্য ও মর্যাদার যত্ন নিয়েছ।








