লেবাননেও প্রাচীর তুলছে ইসরাইল
নতুন পয়গাম, বেইরুট:
ফিলিস্তিনের পর এবার লেবাননের ভিতরেও বিশাল উঁচু প্রাচীর নির্মাণ করছে ইসরাইল। এটি ব্লু-লাইন অতিক্রম করেছে বলে লেবাননের অভিযোগ। ফলে লেবাননের জনগণ চার হাজার বর্গমিটারেরও বেশি এলাকায় চলাচল করতে পারছে না। রাষ্ট্রসঙ্ঘ নিয়ন্ত্রিত শান্তিরক্ষীরা শুক্রবার জানিয়েছেন, ইসরাইলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রসঙ্ঘের নির্ধারিত ব্লু-লাইনের কাছে সুউচ্চ প্রাচীর নির্মাণ করেছে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এটা ঘটছে। শান্তিরক্ষী বাহিনী ইসরাইলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু তার পরোয়া না করে গাজোয়ারি করে প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন








