করণদিঘীতে আইএসএফ-এর কর্মী সভা, সংগঠন মজবুতের আহ্বান
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, করণদিঘী:
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সোমবার করণদিঘীর দোমোহনায় অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক সাংগঠনিক কর্মী সভা।
সভায় উপস্থিত ছিলেন আইএসএফ রাজ্য কমিটির অফিস সম্পাদক নাসিরউদ্দিন মীর, রাজ্য কোষাধ্যক্ষ গাজী শাহাবুদ্দিন সিদ্দিকী, জেলা অবজারভার অধ্যাপক বাপি সরেন, আবুবক্কার সিদ্দিক সহ একাধিক নেতৃত্ব।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “উত্তরবঙ্গের প্রতিটি প্রান্তে সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে হবে। সাধারণ মানুষের অধিকার, ন্যায় ও সংবিধানের রক্ষায় আইএসএফ সর্বদা মানুষের পাশে থাকবে।”
সভা শেষে উপস্থিত কর্মীরা ঐক্যবদ্ধভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার শপথ নেন।
আরও পড়ুন








