BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

আইএইএ-র সঙ্গে ইরানের চুক্তি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৮

নতুন পয়গাম, তেহরান, ১০ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের অধীনস্ত পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-র সঙ্গে নতুন একটি চুক্তি করল ইরান। এই চুক্তির আওতায় আন্তর্জাতিক পরমাণু নিরীক্ষণ সংস্থা আইএইএ-র কর্মকর্তাদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ফের পরিদর্শন শুরু করার অনুমতি দেয়া হয়েছে। তবে এজন্য স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল না করার শর্ত দিয়েছে তেহরান।

আরও পড়ুন:

বুধবার ইরান ও আইএইএ-র কর্মকর্তারা জানান, তারা পরমাণু স্থাপনা পরিদর্শন পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় গত জুনে আমেরিকা ও ইসরাইলের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোও রয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তেহরান প্রশাসন পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হলে এই চুক্তি বাতিল হয়ে যাবে।
মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোয় আইএইএ-র প্রধান অধিকর্তা রাফায়েল গ্রোসি-র সঙ্গে বৈঠক করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পরমাণু বিষয়ক উপদেষ্টা কমিটির কয়েকজন সদস্য। এই বৈঠক ছিল ইরান-ইসরাইল যুদ্ধ পরবর্তী সময়ে আইএইএ-র সঙ্গে ইরানের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
দু-দিন ধরে চলা বৈঠকের পর বুধবার নতুন চুক্তি স্বাক্ষর করেন তারা। এরপর যৌথ সাংবদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান এবং দেশটির জনগণের নিরাপত্তা রক্ষার শর্তে আইএইএ-র সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে রাজি হয়েছে তেহরান। গ্রোসি বলেন, ‘এই সমঝোতা সঠিক পথে একটি পদক্ষেপ। এটি এমন একটি দরজা, যা আমরা এখন খুলে দিচ্ছি।’
ইরান নাকি গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে – এই অভিযোগ তুলে জুন মাসে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। ইরানের পাল্টা জবাবি হামলার মধ্য দিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার পাশাপাশি দেশটির একাধিক শহরে সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।
এক পর্যায়ে সেই হামলায় যোগ দেয় আমেরিকাও। এরপর ইসরাইলে পাল্টা হামলা করে ইরানও। তারপর কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরান হামলা করলে ১২ দিন পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরাইলি ও মার্কিন হামলার জন্য আইএইএ-র একপেশে নীতিকে দুষে সহযোগিতা স্থগিত করে তেহরান। ফলে আইএইএ-র কর্মকর্তারা তেহরান ত্যাগ করতে বাধ্য হন। তবে গত মাসে আবার আইএইএর একটি দলকে অল্প সময়ের জন্য বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে দেয় ইরান সরকার। তবে ফোরদো ও নাতাঞ্জ-সহ অন্যান্য পরমাণউ স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এদিকে কয়েক সপ্তাহ ধরে হুঁশিয়ারির পর আগস্টে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। ইরান এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলে, এর ফলে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে বাদ দেয়া হতে পারে।

আরও পড়ুন:

পেটে

আরও পড়ুন:

ইসরাইলের পরমাণু কর্মসূচিতে নীরব কেন পশ্চিমারা: ইরান

আরও পড়ুন:

নতুন পয়গাম, তেহরান, ১০ সেপ্টেম্বর: ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণে পশ্চিমা বিশ্বের নীরবতার কঠোর সমালোচনা করল ইরান। অভিযোগ, নীরবে পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করে চলেছে ইসরাইল। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে দেশটির নতুন পারমাণবিক কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন। এতে ক্ষোভ প্রকাশ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিমারা শুধু ইরানকেই দেখতে পায়। অথচ পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়তে ইরান সব চুক্তিতে সই করেছে। ইসরাইল এমন কোনো চুক্তিতে সই করেনি। তবুও ইসরাইলের পারমাণবিক বিস্তার প্রকল্প নিয়ে পশ্চিমাদের মুখে কুলুপ কেন? তেরহান প্রশাসন এও বলেছে, পশ্চিমারা অহেতুক ইরান-আতঙ্কে ভোগে।

আরও পড়ুন:

ইরানের বিদেশমন্ত্রী আরো বলেন, পরমাণু ইস্যুতে দ্বিচারিতা পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় আরাকচি এক পোস্টে অভিযোগ করেন, পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয়; বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি। বিশ্বব্যাপী গণহত্যাযজ্ঞে তাদের দোসর ইসরাইলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমারা তাই নীরব।
উল্লেখ্য, সম্প্রতি স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে ইসরাইলের দিমোনা শহরের কাছে শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন পরিকাঠামো নির্মাণকাজ ধরা পড়েছে। সাতজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এ ব্যাপারে নিশ্চিত করেছেন যে, কাজটি ইসরাইলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত। তবে কোন প্রতিক্রিয়া জানায়নি ইসরাইল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের বিদেশমন্ত্রী। টেলিকথনে আরাকচি বলেছেন, ইরান কূটনীতির পথে অবিচল রয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যা সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। যুদ্ধ নয়, ইরান শান্তির পক্ষে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder