আমতায় অভিনব কুইজ লিগ
সেখ মইদুল আলি, নতুন পায়গম, আমতা:
হাওড়ার আমতায় উদং গ্রামে তপতী শিশু উদ্যানে অনুষ্ঠিত হল সারাদিন ব্যাপী অভিনব কুইজ লিগ। আয়োজনে ছিল “আমতা লোকাল” নামক কুইজ সংগঠন।খোড়প,উদং,রসপুর, রামচন্দ্রপুর, তাজপুর ও নারিট – এই ছটি দল এতে অংশ গ্রহণ করেছিল। উপভোগ্য ও জমমাটি কুইজ লিগে চ্যাম্পিয়ন হয় রামচন্দ্রপুর ,রানার্স আপ হয় রসপুর। প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সকলকে গাছের চারা উপহার দেন, পরিবেশপ্রেমী অনন্ত খাঁ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদাগিরি চ্যাম্পিয়ন শান্তনু ভট্টাচার্য, শিক্ষক প্রশান্ত ভৌমিক,প্রদীপ রঞ্জন রীত, হেমন্ত দেঁ প্রমুখ।
আরও পড়ুন








