সাফের সেমিতে নেপালের মুখোমুখি ভারতের ছোটরা
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
শুরু হতে চলেছে সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সেমিফাইনালের লড়াই। যেখানে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল, নেপাল পুরুষ ফুটবল দল, বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল ও পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল বনাম পাকিস্তান অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। দুটি দলই গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবারে এই নক আউট পর্বের ম্যাচে দুটি দলের কাছে থাকছে এই ম্যাচ জিতে ফাইনাল খেলার হাতছানি তাই দুটি দলের কাছে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। এবারের টুর্নামেন্টে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। প্রত্যেকটি ম্যাচ বড় ব্যবধানে না জিততে পারলেও ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারা কিন্তু বেশ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে একেবারে শেষ মুহূর্তে কখনো আবার সহজ পেয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবার নক আউট পর্বের ম্যাচ। এখানে প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল। এই ম্যাচে থাকছে দুটো দলের কাছে ফাইনাল খেলা ভাবছি আমি শিরোপা জয়ের বড় সুযোগ। যেভাবে ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল তারা জয়ের ছন্দে আছে তাতে করে নকআউট পর্বের ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে। অন্যদিকে ছাড়বার পাত্র নয় নেপাল তারাও গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে প্রতিপক্ষ কে হালকা ভাবে দিতে নারাজ ভারতীয় অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল। সব মিলিয়ে ম্যাচটি যে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস পূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।








