পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: এশিয়া কাপের বদলা বিশ্বকাপে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তানকে হারিয়ে বেদান্ত ত্রিবেদীরা। সেমিফাইনালে যাওয়ার জন্য ৩৩.৩ ওভারের মধ্যে পাকিস্তানকে ২৫৩ রান চেজ করতে হত। কিন্তু পাকিস্তান একবারের জন্যও সেই টার্গেটের দিকে ফোকাস করেনি! শুধুমাত্র ভারতকে হারিয়ে খুশি হয়ে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। কিন্তু হল উল্টোটা। জেতা তো দূর, ভারতের কাছে ৫৮ রানে হেরে গিয়ে দু’দিকেই কপাল পুড়ল। ফলে বুধবার আফগানিস্তানের সাথে সেমিফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন








