জাপানের সাথে পয়েন্ট খোয়ালো ভারত
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
মহিলা হকি এশিয়া কাপে সুপার ফোরের তৃতীয় তথা শেষ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে ভারতীয় মহিলা হকি দল। এই ম্যাচটি ভারতীয় মহিলা হকি দলের কাছে ছিল বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে জাপানের কাছে এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। কারণ হিসেবে বলা যায় তারা সুপার ফোরের প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল দ্বিতীয় ম্যাচ ড্র করে ফাইনালে দৌড় থেকে ছিটকে যায়। অন্যদিকে ভারত সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়া কে হারিয়ে দুর্দান্ত জয়লাভ করে অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের কাছে পরাজয়ের মুখ দেখে। তাই বিগত ম্যাচের দুই দলের জয় পরাজয়ের দিকে তাকালে ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ভারতীয় মহিলা হকি দল। গুরুত্বপূর্ণ সুপার ফোরের এই তৃতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ড্র করে একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় মহিলা হকি দলের। সুপার ফোরের নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচের ভারতীয় মহিলা হকি দল ৭ মিনিটের মাথায় বিউটির করা গোলে এগিয়ে যায়। অন্যদিকে ছাড়বার পাত্র ছিল না জাপান মহিলা হকি দল। তারাও লড়াই করতে থাকে। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ৫৮ মিনিটের মাথায় সিশো গোল করে ম্যাচে সমতায় ফেরায়। এরপরে দুটি দল একাধিক সুযোগ পেলেও গোলের দরজা খুলতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ভারতীয় মহিলা হকি দল ১-১ জাপান মহিলা হকি দল। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পেয়ে এবারের মহিলা হকি এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল ভারতীয় মহিলা হকি দল।








