এশিয়া কাপে ঝোড়ো শুরু ভারতের,উড়ে গেলো ইউএই
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম
ভারতীয় দলের জয় দিয়ে শুরু হল এবারের এশিয়া কাপের অভিযান।এদিন এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে ভারত। কুলদীপের বিধ্বংসী ঘূর্ণিতে গুড়িয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটিং লাইন আপ। এই ম্যাচে ভারত টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। স্বাগতিকদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। সংযুক্ত আরব আমিরশাহি প্রথমে ব্যাট করতে নেমে খুব বেশি বড় রান করতে পারেনি এই ম্যাচে। কুলদীপ যাদব ও শিবম দুবের বিধ্বংসী বোলিংয়ে ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৩.১ বল খেলে সব কটি উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে গেলে ভারত ৪.৩ বল খেলে মাত্র একটি উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করার পাশাপাশি ৯ উইকেটে জিতে নেয় এবং এই সহজ জয়ের পাশাপাশি রান রেটে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে অভিষেক শর্মা ১৬ বল খেলে ৩০ রান করে ও সহ অধিনায়ক শুভমান গিল ৯ বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন। টুর্নামেন্টে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচের আগে এদিন ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে হেলায় হারালো স্বাগতিক সংযুক্ত আরব আমিরশাহি কে। সহজ জয় পেয়ে ভারতীয় দল অনেকটাই এগিয়ে গেল প্রথম ম্যাচের শেষে। আজ এশিয়া কাপে হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হংকং এবারের এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। যেখানে তারা আফগানিস্তানের কাছে পরাজয়ের মুখ দেখেছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে জয়ের ছন্দে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে।
আজ এশিয়া কাপেঃ
বাংলাদেশ বনাম হংকং।
সময়ঃ রাত ৮ টা।
সরাসরিঃ সোনি নেটওয়ার্কে।








