হকি এশিয়া কাপে চায়না-বধ ভারতের
নতুন পয়গাম : রুদ্ধশ্বাস লড়াইয় শেষে চীনকে পরাজিত করে হকি এশিয়া কাপে এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল স্বাগতিক ভারত। এই ম্যাচের প্রথম কোয়ার্টারে দুর্দান্ত খেলে চীন। তারা একটি গোল করে এগিয়েও যায়। এবং প্রথম কোয়ার্টারের শেষে চীন এগিয়ে থাকে।স্বাগতিক ভারত দ্বিতীয় কোয়ার্টারে দুর্দান্ত লড়াই করে দু-দুটি গোল করে এগিয়ে যায়। এই ম্যাচের তৃতীয় কোয়ার্টারে চীন আবার স্বমহিমায় ফিরে আসে। দু-দুটি গোল করে তারা। ফলে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে তারা এগিয়ে থাকে স্বাগতিক ভারতের থেকে।
অন্যদিকে ছাড়বার পাত্র ছিল না স্বাগতিক ভারতও। দুরন্ত লড়াই করে তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে ভারত গোল করে ব্যবধান কমায়। শেষ কোয়ার্টারে জমে ওঠে খেলা। দুটি দলই আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচটিকে শেষ মুহূর্তে নিয়ে যায় এবং চতুর্থ কোয়ার্টারে চীনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে জয় সূচক গোলটি করে এবারের হকি এশিয়া কাপ জয় দিয়ে শুরু করে স্বাগতিক ভারত। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ভারত ৪-৩ চীন। ভারতের হয়ে এই ম্যাচে হরমনপ্রীত সিং হ্যাটট্রিক সম্পন্ন করেন ও জুগার্স সিং একটি গোল করেন।








