‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান
নতুন পয়গাম ডেস্ক: বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল টিম। কবে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ে, ইউএসএ’র কাছে হেরে যাবে,ধরতে পারবেন না।তাই নামিবিয়ার সাথে খেললেও,পাকিস্তান জিতবেই বলা যাচ্ছে না।তার’পর ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে বিধ্বস্ত পাকিস্তান। তবুও তাদের সুপার এইটে যাওয়ার আশা যথেষ্ট উজ্জ্বল। কারণ, বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বোয় সলমন আগাদের প্রতিপক্ষ দুর্বল নামিবিয়া। যারা চলতি আসরে এখনও জয়ের মুখ দেখেনি। আর গ্রুপ-‘এ’ থেকে ভারত ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছছে। ৪ পয়েন্ট পেয়ে টেবিলে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও পাকিস্তান। কিন্তু, আমেরিকার থেকে পাকিস্তান একটি ম্যাচ কম খেলেছে। তাই বুধবার জিতলে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছাবেন সলমন আগারা। দিনের অপর ম্যাচে কোটলায় আমিরশাহির বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা পাকা করেছে প্রোটিয়ারা।
তবে আজকের ম্যাচগুলোয় একমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তান-নামিবিয়া।
আজ বিশ্বকাপেঃ
পাকিস্তান-নামিবিয়া।
দুপুর ৩ টে থেকে।
সরাসরিঃ জিওহটস্টার ও স্টার স্পোর্টসে।








