হাইব্রিড ইলেকট্রিক বিমান আরব আমিরাতে
নতুন পয়গাম, দুবাই:
নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাজধানী আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেন। আমিরাতভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাস-এর তৈরি এই কার্গো বিমানটির নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে ‘হাইব্রিড’ বলার কারণ, এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান।
সংবাদমাধ্যম গালফ নিউজকে লুদ অটোনমাসের শীর্ষ কর্মকর্তা মাতার আল মান্নায় জানান, সম্পূর্ণ চার্জড অবস্থায় হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষম।
আরও পড়ুন








