হুমায়ুনের ছেলেকে আটক
বিজেপি-কংগ্রেস বলছে নাটক
নতুন পয়গাম: নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে হুমায়ুন কবীরের ছেলেকে আটক করার ঘটনাকে নাটক বলছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শমীক বলেছেন, হুমায়ুন কবীরকে জনসমক্ষে আরও প্রমিনেন্ট করে তোলার প্রচেষ্টা করা হয়েছে। তাঁর কথায় হুমায়ুন কবীর তৃণমূলের সৃষ্টি। হুমায়ুন কবীর তৃণমূলের কর্মসূচিকে বাস্তবায়ন করতে চায়। তাই এখন অনেক নাটক হবে। কার্যত একই কথা বলেছেন অধীর চৌধুরিও। একদা অধীরের ছায়াসঙ্গী হুমায়ুন কবীর সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন, যে মসজিদ তৈরির কথা বলছেন ভরতপুরের বিধায়ক, তার কোনও প্ল্যান রয়েছে কিনা।
তাই মসজিদ নির্মাণ নিয়ে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠছে।
আরও পড়ুন








