এসএফআই-এর বিকাশভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড
নতুন পয়গাম, কলকাতা: ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ — এই দাবিতে শুক্রবার বিকাশ ভবন অভিযান করে এসএফআই। বিকাশ ভবনের সামনে পৌঁছাতেই এসএফআই’র সাথে প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের। মহিলা কর্মীদের ওপর আক্রমণ পুলিশকে ক্ষমা চাইতে হবে। বর্তমানে বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই। এসএফআই নেতৃত্বের দাবি তাদের শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে দিতে হবে। ডেপুটেশন জমা দিতে যান এসএফআই নেতা প্রণয় কর্য্য়ী, বর্ণনা মুখার্জি, আকাশ কর, অনিরুদ্ধ চক্রবর্তী প্রমুখ।
এসআইআর’র ফলে হয়রানি হচ্ছে ছাত্র ছাত্রীদের নথিতে বাবার সঙ্গে সঙ্গে মায়ের নাম যুক্ত করার দাবিও এদিন জানায় এসএফআই। দেবাঞ্জন দে বলেন, “রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষক নেই। সরকার পোষিত স্কুলগুলিতে কম্পোজিট গ্রান্টের টাকা ঢুকছে না। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি কম্পোজিট গ্রান্টের টাকা ছাড়ছে না। ফলে হানাবাড়িতে পরিণত হচ্ছে স্কুলগুলো। ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটেছে।








