গাজা পরিকল্পনা: রাষ্ট্রসঙ্ঘে ভোট সোমবার
নতুন পয়গাম, নিউ ইয়র্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবের ওপর সোমবার ভোটাভুটি হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। ইসরাইল ও হামাসের মধ্যে চলা দুই বছরের যুদ্ধের পর ঘোষিত যুদ্ধবিরতিকে অনুসরণ করে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন দেয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। আমেরিকার পাশাপাশি মিসর, সৌদি আরব ও তুরস্ক-সহ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিরাপত্তা পরিষদকে দ্রুত প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন








