বারাসাতে তৃণমূল লিগ্যাল সেলের উদ্যোগে বিনামূল্যে আইনি সহায়তা শিবির
নতুন পয়গাম, বারাসাত:
রাজ্য তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে বারাসাত শহরে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের আইনি সহায়তা শিবির। এই শিবিরের আয়োজন করে রাজ্য তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল, যৌথ সহযোগিতায় কলকাতা হাইকোর্ট ইউনিট ও উত্তর ২৪ পরগনা জেলা আদালত ইউনিট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি উপস্থিত ছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন, বারাসাত পুরসভার চেয়ারম্যান অসানি মুখার্জি, আনসার মণ্ডল, ললিত মাহাতো, সঞ্জীব, সামিম আহামেদ, সোমনাথ, এবং কনভেনর অনিত দাস সহ একাধিক বিশিষ্ট আইনজীবী ও অতিথিবৃন্দ।
শিবিরে আগত অসহায় ও আর্থিকভাবে দুর্বল নাগরিকদের বিনামূল্যে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সেই অংশ যারা আর্থিক অসুবিধার কারণে আইনি সাহায্য থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কালীপুজো উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল সমাজে জনকল্যাণ ও ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দিতে চায়।
ভবিষ্যতে জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের আরও আইনি সহায়তা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে, বলে জানান আইনজীবী রাজ্জাক হোসেন।








