রাজ্যের সংখ্যালঘুদের জন্য ফ্রি কম্পিউটার কোর্স
নতুন পয়গাম, কলকাতা, ১৩ অক্টোবর:
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যুবক-যুবতীদের (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ) স্বনির্ভরতার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে WEBEL-এর মাধ্যমে ‘ফ্রি কম্পিউটার কোর্সের প্রশিক্ষণ’ এর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ। কোর্স গুলি হলঃ–
১) পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন সাইবার সিকিউরিটি
২) সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার
৩) ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি
৪) সার্টিফিকেট কোর্স ইন ডাটা সায়েন্স অ্যান্ড এআই (AI)
৫) সার্টিফিকেট কোর্স ইন গ্রাফিক্স ডিজাইন
(মোশন গ্রাফিক্স অ্যান্ড এডিটিং)
প্রয়োজনীয় তথ্যাবলিঃ
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রশিক্ষণের স্থান: কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা। বয়স হত হবে ০১.০১.২০২৫ অনুযায়ী… বছর। অনলাইনে আবেদন করতে হবে www.wbmdfc.org-তে। এই প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। আবেদনের শেষ তারিখ ১৫ই নভেম্বর, ২০২৫। পূর্বে সংখ্যালঘু দপ্তর অধীনস্থ কোনও প্রশিক্ষণ নিয়ে থাকলে তার আবেদন বিবেচিত হবে না।








