সপ্তাহ পার বাঘ নিয়ে নাজেহাল বনদপ্তর,এক রাতেই প্রায় ১৪ কিলোমিটার পাড়ি উপেন্দ্র নগর থেকে ধঞ্চি হয়ে পৌছালো সিতারামপুরে
হাসান লস্কর বাবলু, নতুন পয়গাম, সুন্দরবনঃ
পাথর প্রতিমায় বাঘের আতঙ্ক যেন তাড়া করছে এলাকার মানুষকে। এবার বাঘ তাড়াতে বনদপ্তর জঙ্গলের মধ্যে বক্স বাজানো শুরু করলো, শুরু হলো চতুর দিকে জাল দিয়ে ঘেরার কাজ। সপ্তাহ পার বাঘের দেখা নেই তবে বাঘ যে আছে জানান দিচ্ছে বিভিন্ন জায়গায়, বাঘ তাড়াতেই বা ধরতে নাজেহাল বনদপ্তর। এক রাতেই প্রায় ১৪ কিলোমিটার জঙ্গলের মধ্যে পাড়ি দিয়ে এবারে গোবর্ধনপুর কোস্টাল থানার ধোনচি জঙ্গল হয়ে সীতারামপুর ঝাউ বাগানে ঢুকলো বাঘ।
উল্লেখ্য গত ছয় দিন আগে দেখা গিয়েছিল পাথরপ্রতিমায়-পাথর প্রতিমা থানার অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কে প্লট এলাকায়, সেখানে এক রাত্রি ক্ষণিকের বসবাস সেরে ঠাকুরান নদী পারিয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্র নগর এলাকায় জানান দেয় সে এসে গেছে। আবার দৌড় লাগায় উপেন্দ্র নগর এলাকায় বনদপ্তরের লোকজন সেখানে চার দিন ধরে বাঘ ধরতে নাজেহাল জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় ছাগলের টোপ দিয়ে খাঁচা, কিন্তু বাঘ যে চালাক হয়ে গেছে তা জানান বাঘ টোপে ধরা দেয় না বাঘ। হঠাৎ করে দেখা যায় গত রাত্রে ধঞ্চি জঙ্গলের মধ্যে বাঘ দেখেছে এলাকার মানুষজন, বনদপ্তর সেখানে পৌঁছে যেতেই চোখের ফাঁকি দিয়ে পৌঁছে যায় বেশ কয়েক কিলোমিটার দূরে সীতারামপুর। আর সীতারামপুরে যাওয়া মানেই কাছেই রয়েছে লোকালয়, আবার বনদপ্তর লোটাকম্বল গুঁড়িয়ে দৌড় লাগায় সীতারামপুর এর উদ্দেশ্যে, গত রাত থেকে শুরু হয়েছে জঙ্গল ঘেরার কাজ, লাগানো হয়েছে অত্যাধুনিক লাইট, চালানো হচ্ছে সারারাত্রী জেনারেটর, আর বাজানো হচ্ছে বক্স, আর বক্সের আওয়াজ শুনেই যদি বাঘ অন্যত্র জঙ্গলে চলে যায়, তবে বনদপ্তরের চোখে ঘুম নাই প্রায় এক সপ্তাহ। শতাধিক বনদপ্তর স্থায়ী অস্থায়ীকর্মীরা অজানা হয়ে যাচ্ছে বাঘ ধরতে। এখন প্রশ্ন উঠছে মৈপিঠ এলাকার বাঘ, পাথর প্রতিমার তিন জায়গায় বাঘ। এই বাঘ কি একই বাঘ না আলাদা বাঘ তদন্ত করতে হিমশিম খাচ্ছে বনদপ্তর। তবে শীতের মধ্যে কাবু হয়ে গেছে বনদপ্তরের কর্মীরা। একের পর এক জায়গায় ছুটতে ছুটতে হিমশিম খাচ্ছে কুইক রেসপন্স টিম এর সদস্যরাও।








