সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, তবুও ফুরফুরে মেজাজে হরমনপ্রীতরা
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম:
শুরু হয়েছে যৌথ আয়োজক ভারত-শ্রীলংকার মাটিতে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। যেখানে অংশগ্রহণকারী দলগুলি খেলে ফেলেছে একটি করে
ম্যাচ।
তবে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপের এবারে আসরে ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়ে জয়ের ছন্দে। অন্যদিকে পাকিস্তান মহিলা ক্রিকেট দল এবারের বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কাছে হেরে তারা পরাজয়ের মুখ দেখেছে। ফলে কিছুটা ব্যাকফুটে থেকে শুরু করবে ইমরান খানের দেশের মেয়েরা।সর্বোপরি পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ভয়াবহ।শেষ ২২ ম্যাচে ১টা মাত্র জয়।তাই পাকিস্তানের সাথে খেলতে নামার আগে বেশ খোশমেজাজেই আছে স্মৃতি মান্ধানার।যদিও এই ম্যাচকে ঘিরে আছে একটা আলাদা আবেগ, একটা আলাদা উত্তেজনা। কিছুদিন আগে শেষ হওয়া ছেলেদের এবারের এশিয়া কাপে তিনবার পাকিস্তান ভারতের মুখোমুখি হয় তিনবারই পাকিস্তানকে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়েছে। ভারতীয় দল শেষ পর্যন্ত টুর্নামেন্টের শিরোপাটাও জিতেছে এই চির প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করে।ভারত-পাক ম্যাচকে ঘিরে এবারের এশিয়া কাপে ঘটে গেছে বহু ঘটনা।তবে সব তুড়ি মেরে উড়িয়ে শেষ পর্যন্ত দুবাইয়ের মাটিতে ভারতীয় দল তারা শিরোপা জিতেছে। যদিও সেসব এখন অতীত। এবার সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষসহ দুই দেশের সমর্থক দেখতে চলেছে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম পাকিস্তান মহিলা ক্রিকেট দলের মধ্যকার লড়াই। যেখানে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের কাছে থাকছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ,কারন টুর্নামেন্টে টিকে থাকতে গেলে জিততে হবে। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল তারা এবারের বিশ্বকাপের আসরে প্রথম ম্যাচ জিতে জয়ের ছন্দে। তবুও প্রতিপক্ষ কে নিয়ে সতর্ক ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারের বিশ্বকাপের আসরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছে অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা। বড় ম্যাচে তার দিকেও নজর থাকবে সকলের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল তিনটেয়।








