ইএসআই বকেয়া ৬১৮২ কোটি টাকা
নতুন পয়গাম, নয়াদিল্লি:
রাজ্য কর্মচারী বিমা নিগম বা ইএসআইসিতে ৬ হাজার কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। পরিষেবা বজায় রাখতে দ্রুত এই বিপুল পরিমাণ বকেয়া আদায় করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত বকেয়া রয়েছে ৬ হাজার ১৮২ কোটি টাকা। এর মধ্যে প্রথম দফায় ২ হাজার ৩৬৪ কোটি টাকা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যওয়াড়ি আদায়ের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। কলকাতাস্থিত আঞ্চলিক ইএসআইসি দফতরকে প্রায় ৫৩ কোটি টাকা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বারাকপুরকে ৮ কোটি ৩৬ লক্ষ এবং দুর্গাপুরকে ৫ কোটি ৬ লক্ষ টাকা দ্রুত আদায়ের টার্গেট দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইএসআই বকেয়া আদায়ে সর্বোচ্চ টার্গেট দেওয়া হয়েছে তেলেঙ্গানাকে, ১৬৭ কোটি ৯৯ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক দক্ষিণী রাজ্য তামিলনাডু।
আরও পড়ুন








