স্কলার্স ইনস্টিটিউটে এডুকেশনাল অ্যান্ড কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম
নতুন পয়গাম: দ্য স্কলার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ‘এডুকেশনাল অ্যান্ড কেরিয়ার গাইডেন্স’ প্রোগ্রাম। মঙ্গলবার ১৪ অক্টোবর এই অভিনব প্রোগ্রাম শুরু হয় মাওলানা মোতাহার হোসেন স্যারের তেলাওয়াতের মাধ্যমে। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন প্রিন্সিপ্যাল নাবিউল হক মহাশয়। ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন সভাপতি মুহাঃ মসিউর রহমান। ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা এবং গাইডেন্সমূলক মূল্যবান বক্তব্য রাখেন সম্পাদক আব্দুল্লাহি কাফি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সম্পাদক আলমগীর হক, কোষাধ্যক্ষ আবু তাহের সেখ, এমদাদুল আলম, অন্যান্য সহ-শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

এই প্রোগ্রামের সবথেকে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘এডুকেশনাল অ্যান্ড কেরিয়ার গাইডেন্স’ এবং ‘সাইবার ক্রাইম’ বিষয়ক আলোচনা। এই দুই বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা ও উপদেশমূলক বক্তব্য রাখেন ফারাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন এবং শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।
এসডিপিও সাহেবের অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের মন জয় করেছে। উদ্যোক্তাদের আশা, কেরিয়ার বিষয়ক দিকনির্দেশনা নিশ্চিতভাবে পড়ুয়াদের কল্যাণ বয়ে নিয়ে আসবে। সবশেষে ছাত্র-ছাত্রীদের মনে জমে থাকা নানা প্রশ্নের উত্তর দেন মাননীয় মহকুমা পুলিশ অধিকর্তা সেখ সামসুদ্দিন সাহেব। সবমিলিয়ে এ দিনের প্রোগ্রাম ছিল ছাত্র-ছাত্রীদের জন্য নিঃসন্দেহে মাইলস্টোন। কর্তৃপক্ষের বিশ্বাস, পড়ুয়াদের আগামী দিনের পথ চলাকে আরো মসৃণ, সহজ, সুন্দর এবং মজবুত ভিত্তি এনে দেবে এই অভিনব সময়োপযোগী কর্মসূচি।








