সুপার সিক্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার
আব্দুল রাহাজ
নতুন পয়গাম, কলকাতা:
ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে আজ সুপার সিক্সের নিজেদের দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। দুটি দলই এবারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত খেলে সুপার সিক্সে প্রবেশ করে। দুটি দল নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়ে জয়ের ছন্দে। একেবারে শেষ পর্যন্ত লড়াই করতে জানে দুটি দল এবং প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি সময়ে দুটি দল বেশ জয়ের ছন্দে আছে। তাই বলা যেতে পারে আজকের ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস পূর্ণ হতে চলেছে। কোথাও যেন লাল হলুদ ব্রিগেডের কাছে বদলা নেওয়ার সুযোগ এসে গেছে। কারণ হিসেবে বলা যায় ডুরান্ড কাপের সেমিফাইনালে এই ডায়মন্ড হারবার এফসি-র কাছে হেরে তাদের বিদায় দিতে হয়েছিল। অবশ্য ডায়মন্ড হারবার এফসি টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করে সকলকে চমকে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল। শিরোপা জিততে না পারলেও সকলের মন ছুঁয়ে নিয়েছিল ডায়মন্ড হারবার এফসি। এবার ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে দুটি দল একে অপরের মুখোমুখি হবে।
এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৩ টেয়।








