তুরস্কে ভূমিকম্প
নতুন পয়গাম, আঙ্কারা, ৭ সেপ্টেম্বর: তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসি প্রদেশে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিনদিরগি জেলায় এই কম্পন অনুভূত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৭.৭২ কিমি. গভীরে।
আশপাশের একাধিক প্রদেশ এবং উপকূলীয় শহর ইজমিরেও ভূকম্প অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বালিকেসিরের সিনদিরগিতে ৪.৯ মাত্রার ভূকম্প হয়েছে। আশপাশের প্রদেশগুলোতেও কমবেশি কম্পন অনুভূত হয়েছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।
আরও পড়ুন








