হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন। এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে সেখান থেকে নাম বাদ যায় ৩লক্ষ ১৮ হাজার ৮৫৩ জনের।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫ জনের। সেখান থেকে পুরোপুরি নাম বাদ গেছে ১৫ হাজার ৯৩২ জনের।প্রথম পর্যায় খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী হুগলি জেলা থেকে পুরোপুরি নাম বাদ গেলো ৩ লক্ষ ৩৮ হাজার ৭৮৫ জনের নাম। বর্তমানে হুগলিতে মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। এর মধ্যে বিচারাধীন রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৮ জনের নাম ।প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক খুরশিদ আলি কাদরি বলেন, বিভিন্ন জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। সেখানে ১ লক্ষ ৭৩ হাজার মানুষের নাম আছে তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এরপরই তাদের মধ্যে থেকে নাম প্রকাশ করা হবে। ১৫ হাজারের কিছু মানুষের নাম বাদ গেছে। ৪৪ লক্ষের কিছু বেশি ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে বর্তমানে। প্রাথমিক তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হতে দেরি হবে।
আরও পড়ুন








