বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল জেলা দুর্গাপূজা কার্নিভাল
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
শনিবার মুর্শিদাবাদ শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে দুর্গাপূজা কার্নিভাল। পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর-এর নেতৃত্বে আয়োজিত এই কার্নিভাল ঘটা করে শুরু হয় নবাব বাহাদুর মাঠ থেকে, যা শেষ হয় লালবাগ সদর ঘাটে। বর্ণাঢ্য এই র্যালিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, ছোটে নবাব রেজা আলী মির্জা খান, জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও শহরের হাজার হাজার মানুষ।
শনিবার বহরমপুর ওয়াইএমএ-র মাঠে আয়োজিত হয় আরেকটি কার্নিভাল অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল প্রমুখ।
শহরজুড়ে উৎসবের আমেজে ভরপুর ছিল পরিবেশ রঙিন আলো, ঢাকের বাদ্য আর সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে দুর্গাপূজা কার্নিভাল। এদিন পূজা কমিটি গুলোকে পুরস্কিত করা হয়।
শহরের মানুষ ফুলের মালা দিয়ে চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরকে উষ্ণ অভ্যর্থনা জানান। সর্বস্তরের মানুষ একসঙ্গে মিলেমিশে উপভোগ করেন এই আনন্দযাত্রা।
দুর্গাপূজার আনন্দকে আরও উজ্জ্বল করে তুলল মুর্শিদাবাদ পৌরসভার এই মানবিক ও ঐক্যের বার্তা বহনকারী আয়োজন।








