পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: বৃহস্পতিবার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আর তার ঠিক আগে বুধবার দুপুরে জয়নগর বিধানসভার বকুলতলা থানার পদুয়ায় আল হুসাইনী হেল্প ফাউন্ডেশন চেরিটেবল ট্রাস্ট ও ভালো কাজের মিশন এর যৌথ উদ্যোগে এলাকার অসহায় গরীব ধর্মপ্রাণ মুসলমানদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন এই সামগ্রী তুলে দেন আল হুসাইনী হেল্প ফাউন্ডেশন চেরিটেবল ট্রাস্টের
সভাপতি মাওলানা সৈয়দ শাহ সামিরুল ইসলাম (বাসুবাটি বড় হুজুর দরবার শরীফ), সহকারি সভাপতি সৈয়দ শাহ আবিরুল ইসলাম (বাসুবাটি দরবার শরীফ) ভালো কাজের মিশনের কর্ণধার জাকির হোসেন মোল্লা, মুরসালিন মন্ডল, আমির হোসেনলস্কর, নুরুল হুদা মোল্লা, তাজউদ্দিন মোল্লা বারুইপুর, খোকন শেখ ফলতা সহ আরো অনেকে। এদিন প্রায় শতাধিক গরীব অসহায় মানুষের হাতে মুড়ি, খেজুর ছোলা চিনি সহ একাধিক খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সারা রমজান মাস ধরে তারা বিভিন্ন এলাকায় এই ধরনের ইফতার সামগ্রী বিতরণ করবে বলে জানা গেল। আর রমজানের ঠিক আগে এই সব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব অসহায় মানুষেরা।








