শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ
নতুন পয়গাম: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আলকেম ইন্টারনাশন্যাল প্রাইভেট লিমিটেড- এর উদ্যোগে সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, কমলালেবু ও চকলেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আলকেম ইন্টারনাশন্যাল প্রাইভেট লিমিটেড.-এর এরিয়া রিপ্রেজেনটেটিভ দেবাশিশ নন্দী, ইমরান নাজিরসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবাশিশ নন্দী বলেন, “কৃষক পরিবারসহ সমাজের সকল শ্রেণির সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। পাশাপাশি যে সকল শিশু নিয়মিত বিদ্যালয়ে আসে না, এই সামান্য উপহার তাদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়াবে বলে আমরা আশাবাদী।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকেম ইন্টারনাশন্যাল প্রাইভেট লিমিটেড-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের খুদে শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ পেয়ে অত্যন্ত আনন্দিত।” এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী আলকেম ইন্টারনাশন্যাল প্রাইভেট লিমিটেড.-এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।








