খিদিরপুর কে হারিয়ে জয় পেল ডায়মন্ড হারবার
নতুন পয়গাম, ২ সেপ্টেম্বর:
ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে দুর্দান্ত খেলে যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি। ময়দানের তিন প্রধানের পাশাপাশি খুব অল্প সময়ে ডায়মন্ড হারবার এফসি যেন বাংলার ফুটবলে এক নব দিগন্তের পথিক। কারণ হিসেবে বলা যায় তারা আই লীগ থ্রিতে তারা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তাছাড়া এ বছরের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের আসরে সকল কে চমকে দিয়ে একেবারে ময়দানের দুই শতাব্দী প্রাচীন ক্লাব গ্রুপ পর্যায়ের ম্যাচে মহামেডান ও সেমিফাইনাল পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। শেষ পর্যন্ত নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজয়ের মুখ দেখে ডায়মন্ড হারবার এফসি। তবুও প্রথমবার খেলতে নেমে এত বড় মঞ্চে নিজেদের কে মেলে ধরা ও রানার্স আপ হওয়া এ যেন এক বাংলার ফুটবলে বড় পাওনা। এদিন ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে খিদিরপুর এফসি কে ২-০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবারের আসরেও দুর্দান্ত খেলেছে ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচে জয়ের পাশাপাশি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রাখল ডায়মন্ড হারবার এফসি। পরপর দুটি ম্যাচ জিতে কোথাও যেন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের যে পথ তা যেন নিশ্চিত করে ফেলল দলটি। অন্যদিকে খিদিরপুর এফসি তারা এই ম্যাচে হারের ফলে কঠিন হয়ে পড়লো চ্যাম্পিয়নশিপ রাউন্ডের যাওয়ার পথ। এই ম্যাচে ডায়মন্ড হারবার এফসির হয়ে একটি করে গোল করে দিলীপ ও সাইরুয়া।








